ইরানি শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চারজনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সিটিজেন জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন নৌ অবরোধ এড়িয়ে গোপনে ইরানের তেল বিক্রি এবং সেই অর্থ সংগ্রহের অভিযোগে দেশটির চার নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বা মার্কিন ট্রেজারি। শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা তেহরানের হয়ে ‘তেল ট্রাস্টি’ হিসেবে কাজ করতেন।
মার্কিন ট্রেজারির দাবি অনুযায়ী, অভিযুক্ত চার ব্যক্তি আন্তর্জাতিক বাজারে ইরানের অবৈধ তেল বিক্রির অর্থ সংগ্রহ করতেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই এ ট্রাস্টিরা তেল বিক্রির রাজস্ব তেহরানকে না দিয়ে ব্যক্তিগত লাভের জন্য নিজেরাই আত্মসাৎ করেছেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভেদ বাভান্দ এবং ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের ভাই মজিদ তাজ। উপসাগরীয় অঞ্চলে নৌপরিবহণের ওপর ইরানের হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতেই এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। উল্লেখ্য, মার্কিন-ইসরায়েলি হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালিটি চলতি বছরের বেশিরভাগ সময় ধরেই বন্ধ রয়েছে।
নতুন এ নিষেধাজ্ঞার ফলে ওই চার ইরানি নাগরিক ট্রেজারির ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’-এর ‘স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস’ তালিকায় অন্তর্ভুক্ত হলেন। এর ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন এখতিয়ারভুক্ত এলাকায় তাদের যেকোনো সম্পদ জব্দ হয়ে যাবে। পাশাপাশি, তাদের কিংবা তাদের নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের ডলার লেনদেনও এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
তালিকায় থাকা অপর দুই ব্যক্তি হলেন মোহাম্মদ হোসেন সারভাতি ও মোজতবা আরবনেজাদ। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আইআরজিসি-র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন সারভাতির ছেলে মোহাম্মদ হোসেন সারভাতি এমন কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যেগুলো চীনের স্বাধীন ‘টিপট’ শোধনাগারগুলোতে সরবরাহের জন্য ইরানি তেলের চালান মধ্যস্থতা ও গ্রহণ করত। অন্যদিকে, আগে থেকেই নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানি বিমান সংস্থা মাহান এয়ারের প্রধান নির্বাহী হামিদ আরবনেজাদের ছেলে মোজতবা আরবনেজাদের বিরুদ্ধে তেল বিক্রির তত্ত্বাবধানের পাশাপাশি মাহান এয়ারের জন্য বিমানের যন্ত্রাংশ কেনার অভিযোগ আনা হয়েছে। ট্রেজারির মতে, এ অর্থের একটি অংশ বিমান সংস্থাটির কার্যক্রমেও সহায়তা করেছে।
সূত্র: রয়টার্স

সৌদিকে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল মজুতের সুযোগ দিচ্ছে জাপান