ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৪

সিটিজেন জার্নাল ডেস্ক

দক্ষিণ ইরাকের বসরার উত্তরে অবস্থিত হারথা বিদ্যুৎকেন্দ্রে শনিবার (২১ নভেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন এবং বেসামরিক প্রতিরক্ষা দলগুলোর চেষ্টায় শেষ পর্যন্ত কেন্দ্রটির আগুন নিয়ন্ত্রণে আসে।
কর্মকর্তাদের তথ্যমতে, আগুন দ্রুত পাশের বসতবাড়িগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করলে নিরাপত্তার জন্য বিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্টরা। তারা আরও জানান, হারথা স্টেশনটির বিদ্যুৎ উৎপাদনের মূল ক্ষমতা ৮০০ মেগাওয়াট হলেও দুর্ঘটনার আগমুহূর্তে এটি প্রায় ৪০০ মেগাওয়াট ক্ষমতায় চলছিল। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হলো কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি বলে উল্লেখ করেছে আইএনএ।
উল্লেখ্য, কয়েক দশকের অবহেলা, প্রয়োজনীয় বিনিয়োগের অভাব এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় ইরাকের বিদ্যুৎ খাত দীর্ঘদিন ধরেই ধুঁকছে। বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে দেশটির বিদ্যুতের চাহিদা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এর আগেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে এমন অগ্নিকাণ্ড এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, যা দেশজুড়ে বড় ধরনের লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের জন্ম দিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

দীর্ঘ ১২ বছর পর ইরানপন্থী মিলিটারি ঘাঁটিতে ফিরেছে ইরাকি বাহিনী