শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানি সেনাপ্রধান

সিটিজেন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানি সেনাপ্রধান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
ফিল্ড মার্শাল
আসিম মুনির। বৃহস্পতিবার (২১ মে) তিনি তেহরান যাবেন বলে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, দুই বৈরী দেশের মধ্যে ইসলামাবাদের মধ্যস্থতার ধারাবাহিকতা বজায় রাখতে জেনারেল মুনির এ সফরে ইরানের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনাই পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তার সফরের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

পাক সেনাপ্রধানের এ সফরের আবহ তৈরি হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেহরান সফরের মধ্য দিয়ে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, বুধবার (২০ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন, যা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার দ্বিতীয় সফর। ইসলামাবাদের এমন একের পর এক উচ্চপর্যায়ের কূটনৈতিক ও সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ও ওয়াশিংটনের মধ্যকার বরফ গলাতে পাকিস্তান পর্দার আড়ালে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/