খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলার আকরাম পয়েন্টে প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এলাকা পরিদর্শন করবেন তিনি।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে আকরাম পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে এলএনজি আমদানি ও পুনর্গ্যাসীকরণের অবকাঠামো স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে।
ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে জাহাজে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। পরে তা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের টার্মিনাল স্থাপনের মাধ্যমে এলএনজি গ্রহণ ও গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে আকরাম পয়েন্টে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন, বিনিয়োগ, নির্মাণকাজ শুরুর সময় এবং গ্যাস সরবরাহের সময়সূচি এখনো নিশ্চিত হয়নি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শন প্রকল্পটির উপযোগিতা যাচাইয়ের অংশ।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, সম্ভাব্য সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন তিনি। তবে দাকোপে তার কোনও প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।
খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনও কর্মসূচি না থাকলেও তার আগমন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন প্রশাসন ও স্থানীয় নেতারা। প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষ।

দেশীয়ভাবে অস্ত্র উৎপাদনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী