সমস্যা ও সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সমস্যা ও সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: রিজভী
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী

সরকার দেশের চলমান সমস্যা ও সংকট মোকাবিলায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি।

এর আগে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদানের জন্য সার্বিকভাবে সরকার থেকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন এসব কর্মযজ্ঞের জড়িত, তাদের উচিত সঠিকভাবে দায়িত্বপালন করা।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিষয়ে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়ানো, কৃত্রিম পা সংযোজন করে মানুষের জীবন সচল করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই ফাউন্ডেশনের মূল কাজ।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও টিকাদানে সরকারের নির্দেশনার পাশাপাশি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সংগঠনটি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের সেবা করতে পারে এবং দেশের সংকটে পাশে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশা রইল।

এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক ও অ্যাডমিন ডা. মোর্শেদ হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/