সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া সংবাদদাতা

বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শরিফুল লাঙ্গল প্রতীক নিয়ে ধানের শীষের মীর শাহে আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান।