সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাবে না সিরিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাবে না সিরিয়া
সিরিয়ার সেনাবাহিনী

সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সিরিয়া। শনিবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার কয়েক হাজার সেনা ইয়েমেন ও সৌদিতে প্রবেশ করবে। যার মধ্যে কয়েকশ সেনা ইতিমধ্যে সৌদি ও ইয়েমেনের সীমান্তে অবস্থান করছে। তবে এএফপির প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছে দামেস্ক।

সিরিয়ার এক কূটনৈতিক সূত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে এমনটাই জানিয়েছেন। তিনি সম্ভাব্য সৈন্য মোতায়েনের খবর নাকচ করে দিয়েছেন। তবে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও প্রসারিত হতে পারে বলেও জানিয়েছেন।

চলতি বছরের জুলাই থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব। এই সংঘাত যখন বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন থেকে রিয়াদ বিভিন্ন মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় প্রকার সমর্থন চেয়ে আসছে।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার জন্য সিরিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমিত সংখ্যক সামরিক কর্মী পাঠিয়েছে। দুটি সিরীয় সামরিক সূত্র এবং একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানিয়েছে, বর্তমানে বাহিনীকে প্রশিক্ষণ, তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক দক্ষতা বিনিময়ের ওপর কেন্দ্র করে সামরিক সহযোগিতা পরিচালিত হচ্ছে। সূত্রটি আরও জানায়, আগামী মাস থেকে সৌদি কর্মকর্তাদের সিরিয়ায় সমন্বয়মূলক সফর শুরু হওয়ার কথা রয়েছে। উভয় দেশের অভিন্ন স্বার্থের ওপর নির্ভর করে এই সহযোগিতা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে পরিণত হতে পারে অথবা সিরিয়া মক্কা চুক্তিতে যোগদান করতে পারে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/