সৌদিজোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সৌদিজোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৭
সানায় সৌদিজোটের বিমান হামলার থেকে ধোঁয়া উড়ছে (৩০ মার্চ, ২০২৬)

ইয়েমেনের সাইয়েমেনের সা’দা শহরে সৌদিজোটের দুটি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির হুথি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। এ বিষয়ে সৌদি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

হুথি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, প্রথম হামলাটি উত্তর-পশ্চিম ইয়েমেনের সা’দা শহরের একটি খামারকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তিনি আরও বলেন, প্যারামেডিকরা পৌঁছানোর পরপরই দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয়।

অন্যদিকে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে তারা মদিনা প্রদেশের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। তবে ইরান-সমর্থিত হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, তাদের অভিযানগুলো কেবল সৌদি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে পরিচালিত হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/