ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি মানবে না: গালিবাফ

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি মানবে না বলে জানিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রবিবার (১৫ নভেম্বর) সংসদের এক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের দেওয়া ৭টি শর্ত মেনে নেয়, তাহলেই একটি চুক্তিতে পৌঁছানোর পথ খোলা থাকবে।
অধিবেশনে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা চায় নাকি যুদ্ধ, তাতে ইরানের কিছু যায় আসে না। ইরানের ৭টি শর্তকে তিনি ইরানি জাতির ত্যাগ ও অধ্যবসায়ের ফল হিসেবে উল্লেখ করেন। ইরানি সংসদের স্পিকার বলেন, এগুলো মেনে নিলে সমঝোতার পথ খুলে যাবে। তবে যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ভুল করে, তবে ওয়াশিংটনের ইচ্ছার পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও সংকল্পই যুদ্ধক্ষেত্রের রূপরেখা নির্ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। স্পিকারের মতে, আরেকটি যুদ্ধের পরিণতি অনেক পক্ষকে প্রভাবিত করবে।
বক্তব্যে মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ এবং ‘অনৈতিক’ বলে অভিহিত করেন গালিবাফ। তিনি বলেন, এগুলো ইসলামী প্রজাতন্ত্রের শক্তির মোকাবিলায় ওয়াশিংটনের গভীর হতাশারই প্রতিফলন। গালিবাফ আরও বলেন, স্কট বেসেন্টের মতো ব্যক্তি, যিনি হুমকির ভয়ে নিজের বাড়ি ছেড়ে সামরিক আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছেন, তার উচিত অন্য দেশগুলোকে অপমান করার পরিবর্তে পারস্য উপসাগরে নিজের কৌশলগত পরাজয়গুলো নিয়ে আত্মসমালোচনা করা।
স্পিকারের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি কর্মকর্তাদেরকে এ যুদ্ধ-শান্তিহীন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। পেজেশকিয়ান বলেন, ইরান মর্যাদা, ন্যায়বিচার এবং সমান শর্তের ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু শক্তি বা জবরদস্তির কাছে আত্মসমর্পণ করবে না।
সূত্র: তাসনিম নিউজ

ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী: আরাঘচি