বাব আল-মান্দেব প্রণালি থেকে পিছু হটলো ইয়েমেনি সরকারি বাহিনী

সিটিজেন জার্নাল ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী একটি এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সৌদি-সমর্থিত এ বাহিনী সরে আসায় অঞ্চলটি এখন পুরোপুরি হুথি বিদ্রোহীদের দখলে চলে গেছে। রবিবার (১৫ নভেম্বর) ইয়েমেনি বাহিনীর বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাব আল-মান্দেব প্রণালির ওপর নজরদারি রাখার মতো গুরুত্বপূর্ণ অবস্থানটি থেকে তারা রবিবার সরে এসেছে। এর ঠিক একদিন আগেই ইয়েমেন সরকার দাবি করেছিল, হুথিদের অবস্থান লক্ষ্য করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ হামলা চালানো হয়েছে।
বিশ্ব বাণিজ্যের জন্য বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব অপরিসীম। সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য আনা-নেওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ এটি। প্রায় ৩০ কিলোমিটার প্রস্থের এ প্রণালির একপাশে ইয়েমেন এবং অন্যপাশে জিবুতি ও ইরিত্রিয়া অবস্থিত। বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এ রুট দিয়েই চলে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রধান করিডোরও এটি। পাশাপাশি বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক ইউরোপ ও আমেরিকার বাজারে পৌঁছানোর ক্ষেত্রেও রুটটি অপরিহার্য।
এদিকে, মাঠের লড়াইয়ের পাশাপাশি আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে হুথি বিদ্রোহীরা। আল-জাওয়াফের আকাশে সৌদি আরবের একটি ‘সিএইচ৪’ মডেলের সশস্ত্র নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, মহান আল্লাহর সহায়তায়, আমাদের সশস্ত্র বাহিনী একটি সিএইচ৪ এয়ারক্রাফট ভূপাতিত করেছে। এ সময় এটি আল-জাওয়াফে শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল। এটি ভূপাতিত করতে উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে। চলমান সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে মোট পাঁচটি এমন এয়ারক্রাফট ধ্বংস করার দাবি করল গোষ্ঠীটি।
অন্যদিকে, সৌদি আরবকে লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত দুটি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কিছু ড্রোন ছোড়ে হুথিরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সবকটি মিসাইল ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হুথিদের দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারে গত জুলাই মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে।
সূত্র: রয়টার্স

ইরান যুদ্ধ থামাতে আইন পাসের ঘোষণা ডেমোক্র্যাটদের