ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী: আরাঘচি

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ভবিষ্যতে সম্ভাব্য হুমকির দাবি কখনো শক্তি প্রয়োগকে ন্যায্যতা দিতে পারে না এবং যুক্তরাষ্ট্রকে তার আগ্রাসনের জন্য আইনগতভাবে জবাবদিহি করতে হবে।
আরাঘচি বলেন, যদি রাষ্ট্রগুলো ভবিষ্যতের সম্ভাব্য হুমকি সম্পর্কে নিজেদের মূল্যায়নের ভিত্তিতে একে অপরকে আক্রমণ করতে স্বাধীন থাকত, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনি ব্যবস্থার আর কিছুই অবশিষ্ট থাকত না। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) অনুযায়ী যেকোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ কঠোরভাবে নিষিদ্ধ। তিনি উল্লেখ করেন, ইরানের ওপর মার্কিন সামরিক হামলায় নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছিল না এবং ভবিষ্যতে সম্ভাব্য হুমকির অভিযোগ নিজে থেকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য যথেষ্ট আইনি ভিত্তি হতে পারে না।
স্কুল, ক্রীড়া স্টেডিয়াম, বেসামরিক অবকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষা ব্যবস্থার অধীনস্থ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার কঠোর সমালোচনা করেন তিনি। আরাঘচি জানান, এসব পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইনের নিয়মাবলীর পরিপন্থী। সশস্ত্র সংঘাতে সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য রক্ষা করা এবং ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখাই আইনি বাধ্যবাধকতা। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা একটি অন্যায় কাজ, যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার আইন মেনে ক্ষতিগ্রস্ত দেশকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ সংকট শুধু ইরানের নিরাপত্তা বা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এর সঙ্গে বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও জাতিসংঘ সনদের কর্তৃত্ব সরাসরি জড়িত। আইনের ওপর ক্ষমতাকে প্রাধান্য দিলে কোনো দেশের নিরাপত্তাই নিরাপদ থাকবে না বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক আইনের শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে ইরান জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং তা প্রয়োগ করতে পিছপা হবে না।
সূত্র: তাসনিম নিউজ

ইরানে আর সামরিক হামলার প্রয়োজন নেই: রুবিও