ইরান ইস্যুতে আইজেনকটকে নতুন প্রস্তাব নেতানিয়াহুর

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের ডাক দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া এক বক্তব্যে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে এ প্রস্তাব দেন।
নেতানিয়াহুর ভাষ্যমতে, তেহরান আবারও তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করার চেষ্টা চালাচ্ছে। এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইজেনকটের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। সেই আলোচনার পর জাতীয় ঐক্যের সরকার গড়ার বিষয়ে তিনি আরও জোরালোভাবে ভাবছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান যদি পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং দ্রুত পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটে, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তার অভিযোগ, যে শাসনব্যবস্থা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় এবং নিজেদের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করতেও যাদের হাত কাঁপেনি, তারা সুযোগ পেলে ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতেও দ্বিধা করবে না। তাই ইরানের এ বিপদ চিরতরে দূর করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন তিনি।
নির্বাচনি ফলাফলের পর সংসদের সমীকরণে আইজেনকট হয়তো আরব জোটের সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করতে পারেন- এমনটা ধারণা করছেন নেতানিয়াহু। তবে আরব জোটের সদস্যদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের ওপর নির্ভর করে গড়া কোনো সরকার হবে অত্যন্ত ‘ভঙ্গুর ও বিপজ্জনক’। নেতানিয়াহু মনে করেন, অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা বা আরব জোটের সমর্থনে চলা কোনো সরকারের পক্ষে ইরানের মতো বড় হুমকি মোকাবিলা করা সম্ভব নয়। বক্তব্যের শেষে তিনি বলেন, কেবল একটি জাতীয় ঐক্যের সরকারই পারে সঠিক সময়ে ইরানের হুমকি রুখে দিতে এবং আগামী বহু বছরের জন্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে।
সূত্র: আল জাজিরা

তেল পাচারের অভিযোগে ইরাকে পুলিশপ্রধানসহ ৯ কর্মকর্তা বরখাস্ত