বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনি বাহিনী

সিজেডএন ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বাব আল-মান্দেব প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী। ইরানপন্থী হুথি বিদ্রোহীদের সঙ্গে কয়েক দিন ধরে চলা সংঘর্ষের পর এ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এর মাধ্যমে প্রায় এক মাস আগে হুথিদের আকস্মিক অভিযানে হাতছাড়া হওয়া জলপথটি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ পুনর্দখল করল সরকারি বাহিনী।
গত সপ্তাহে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলে বড় অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। তাদের মূল লক্ষ্য ছিল বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। প্রণালির ঠিক প্রবেশদ্বারেই অবস্থিত পেরিম দ্বীপটি আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুথিরা অঞ্চলটি দখল করার পর সৌদি আরবের ওপর কার্যত এক ধরনের নৌ-অবরোধ তৈরি করেছিল, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
সরকারি বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সেনারা যখন বাব আল-মান্দেব পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল, তখন হুথিরা তা প্রতিহত করতে মরিয়া হয়ে ওঠে। বিদ্রোহীদের পক্ষ থেকে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালানো হলেও সরকারি বাহিনী সাহসিকতার সঙ্গে তা প্রতিহত করে। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এ লড়াই চালিয়ে যাচ্ছে সেনারা। ইতোমধ্যে ধুরাব এলাকার কাছ থেকে বেশ কয়েকজন হুথি যোদ্ধাকে আটকও করা হয়েছে।
সূত্র: আল আরাবিয়া