জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

সিজেডএন ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জে বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ছয়টার দিকে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। তারা নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, সারা রাত বাস চালানোর কারণে চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এ কারণে ফাঁকা সড়কে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুমের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জব্দ করেছে পুলিশ। বাসের চালকের সহকারী মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।