সাজেকে সড়ক অবরোধের সময় পরিবর্তন, শুরু কাল সকাল থেকে

সিজেডএন ডেস্ক

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচির সময় পরিবর্তন করেছে দুটি সংগঠন। শনিবার দুপুর থেকে ৪৮ ঘণ্টার অবরোধের পরিবর্তে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। এর আগে শনিবার দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল সংগঠন দুটি।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য বিজয় কুমার চাকমার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি শুরুর সময় এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সংগঠন দুটির নেতারা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সহযোগিতা চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সাজেকে সশস্ত্র তৎপরতা চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে জনসংহতি সমিতি (জেএসএস)। এ বিষয়ে গত বৃহস্পতিবার সমাবেশ করে ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংগঠন দুটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে বিক্ষোভ ও সমাবেশ করে তারা। সেখান থেকেই সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে সংগঠন দুটির অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। দলটির প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সাজেকে জেএসএসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ওপর নিপীড়ন ও হয়রানির অভিযোগ আড়াল করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।
অন্যদিকে, ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, সংগঠন দুটিকে অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। তবে সাধারণ মানুষের পক্ষে তাদের নেওয়া কর্মসূচির প্রতি ইউপিডিএফের সমর্থন থাকবে।
এদিকে, গতকাল রাতে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, সড়ক অবরোধের বিষয়টি তিনি শুনেছেন। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে সাজেকে অবস্থানরত পর্যটকেরা বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়েছেন।