শিরোনাম

তেহরান-ওয়াশিংটনের বার্তা আদান-প্রদান চলছে: ইরান

সিটিজেন ডেস্ক
তেহরান-ওয়াশিংটনের বার্তা আদান-প্রদান চলছে: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: রয়টার্স

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান বন্ধ হয়নি বলে জানিয়েছে ইরান। সোমবার (৮ জুন) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে বাঘাই জানান, দুই দিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির তেহরান সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল দুই পক্ষের আলোচনা অব্যাহত রাখতে সহায়তা করা এবং মধ্যস্থতা-সংক্রান্ত বিষয়গুলো এগিয়ে নেওয়া। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাকিস্তানি নেতৃত্বের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে একটি লিখিত বার্তাও পৌঁছে দিয়েছেন নাকভি। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে পাকিস্তান।

এর আগে, ১ জুন থেকে আইআরজিসি-ঘনিষ্ঠ বেশ কিছু ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে তেহরান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এ বিবৃতির পর সেই জল্পনার অবসান ঘটল। সংশ্লিষ্ট সূত্রমতে, ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার লক্ষ্যেই মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এ বার্তা আদান-প্রদান চলছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মধ্যস্থতায় ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এক দফা সরাসরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: বিবিসি

/এমএকে/