শিরোনাম

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে

সিটিজেন ডেস্ক
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু (বামে) ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ডানে। ক্লজ: সিটিজেন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বর্তমান পরিস্থিতিতে লেবাননের সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে ইসরায়েলের সঙ্গে একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তিকে চিহ্নিত করেছেন তিনি। এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও লেবাননের সঙ্গে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ সরাসরি আলোচনা শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহুর দাবি, লেবাননের পক্ষ থেকেই সরাসরি আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হলেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত ছিল, যা শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছিল। এ হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরও চাপ বাড়তে থাকায় সরাসরি আলোচনার সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা

/এমএকে/