শিরোনাম

৪ জেলায় কালবৈশাখীর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
৪ জেলায় কালবৈশাখীর শঙ্কা
ছবি : সংগৃহীত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ৪ জেলায় ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি ।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে শুক্রবার দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও এসব এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশ-পাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

/এসবি/