শিরোনাম

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তেল পরিবহনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরানের বাধ্যবাধকতা আরোপকে ‘অত্যন্ত বাজে কাজ’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে এর মাধ্যমে ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ১০৪ মাইল দীর্ঘ এই জলপথটি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছিল। তবে লেবাননে ইসরায়েলি হামলার পর ইরান প্রণালিটি আবারও বন্ধ ঘোষণা করে।

এদিকে, সামুদ্রিক ট্র্যাকিং ডেটা অনুসারে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাত্র ১০টি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করেছে, যার একটিও তেলবাহী ট্যাঙ্কার নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত বাজে কাজ করছে, কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন।’

তিনি আরও দাবি করেন, ‘আমাদের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি!’

মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার সকালে সতর্ক করে বলেন, তেহরান যদি প্রণালিটি পুরোপুরি খুলে না দেয়, তবে ‘গোলাগুলি শুরু হবে’।

জাহাজের ওপর শুল্ক আরোপের ইঙ্গিত দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা যেন তা না করে এবং যদি করেও, তবে যেন এখনই তা বন্ধ করে!’

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/