পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব ইসরায়েলের

সিটিজেন ডেস্ক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর। এর আগে লেবাননে ব্যাপক বোমাবর্ষণের পর ইসরায়েলকে মানবতার অভিশাপ ও শয়তান হিসেবে আখ্যায়িত করেন পাক প্রতিরক্ষামন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খাজা আসিফ দাবি করেন, ইসরায়েল গাজা ও ইরানের পর এখন লেবাননে গণহত্যা চালাচ্ছে। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, ঠিক সেই মুহূর্তে লেবাননে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খাজা আসিফ তার বার্তায় আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যারা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছে, তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যকে ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের প্রচ্ছন্ন আহ্বান হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব। এক বিবৃতিতে খাজা আসিফের মন্তব্যকে আক্রোশমূলক ও অসহনশীল বলে অভিহিত করেছে নেতানিয়াহুর দপ্তর। বিবৃতিতে বলা হয়, কোনো দায়িত্বশীল সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পাকিস্তান যখন শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর দাবি করছে, তখন এমন আক্রমণাত্মক অবস্থান তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতিতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চললেও লেবানন এর আওতাভুক্ত কি না, তা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের সাথে মধ্যস্থতাকারীদের মতভেদ দেখা দিয়েছে। এ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই গত বুধবার (৮ এপ্রিল) থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলা আরও জোরালো হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্যমতে, গত দুদিনে দেশটিতে অন্তত ৩০৩ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে লেবাননে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী