নেতানিয়াহুকে নতুন সরকারে চান আইজেনকট

নেতানিয়াহুকে নতুন সরকারে চান আইজেনকট
সিটিজেন জার্নাল ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজের সম্ভাব্য জোটে অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে আনুষ্ঠানিকভাবে দেশের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়ার পর তিনি এ মনোভাব ব্যক্ত করেন।
জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে আইজেনকট ইঙ্গিত দেন, নেতানিয়াহুর পাশাপাশি কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকেও এ জোটে নেয়া হতে পারে। আইজেনকট বলেন, ‘লিকুদ এবং রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, যেমনটা তারা রাষ্ট্রপতিকে বলেছেন, তাহলে আমার নেতৃত্বে এবং আমার উপস্থাপিত নীতিমালার অধীনে গঠিত একটি সরকারকে তারা কেন সমর্থন করবেন না, তার কোনো কারণ আমি খুঁজে পাই না।’
নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক এ সেনাপ্রধানকে নতুন সরকার গঠনের জন্য ৬ সপ্তাহের সময় দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের স্বার্থে কাজ করবেন এবং ইসরায়েলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।
এদিকে প্রেসিডেন্ট হারজোগ বলেছেন, যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটি এখন এক অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই নির্বাচনে বেশ কয়েকজন এমন প্রার্থী জয়ী হয়েছেন, যারা ইসরায়েল ও দেশটির পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কঠোর সমালোচক। মার্কিন প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে হারজোগ বলেন, ইসরায়েলে একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।
সামরিক বাহিনীর প্রধান হিসেবে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা আইজেনকট ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভায় পর্যবেক্ষক ছিলেন। তা সত্ত্বেও, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব নেতৃত্বাধীন দলগুলো তাকে সমর্থন জুগিয়েছে।
২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার-দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর ডানপন্থী-ধর্মীয় জোট ৫৩টি আসনে জয় পায়। ফলে ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই এককভাবে পায়নি। অন্যদিকে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করা আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জিতেছে।
তবে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকট। যদিও তাদের সঙ্গে নিলে জোটের আসন সংখ্যা দাঁড়াত ৬৭-তে। এখন তার মূল নজর অতি-গোঁড়া ইহুদি দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘শাস’-এর দিকে। দল দুটিকে টানতে পারলে তিনি ঠিক ৬১টি আসনের সমীকরণ মেলাতে পারবেন। এমনকি পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হলে ৬১টির কম আসন নিয়েও তার সরকার গঠনের সুযোগ রয়েছে।
কিন্তু এ পথ এত সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রামাল্লা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ জানান, গাদি আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টাকে বানচাল করতে এবং আস্থা ভোটের চেষ্টাকে নস্যাৎ করার জন্য নেতানিয়াহুর হাতে এখনও সময় আছে।
বর্তমানে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে বহাল রয়েছেন। আইজেনকট যদি শেষ পর্যন্ত সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট নেতানিয়াহুকে দ্বিতীয় সুযোগ দেবেন। নেতানিয়াহুও যদি ব্যর্থ হন, তবে দেশে নতুন নির্বাচন হবে এবং পুরো সময়জুড়ে নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে থেকে যাবেন।
সূত্র: আল জাজিরা

শান্তি আলোচনা এগোলে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম: ট্রাম্প