উত্তেজনার মধ্যেই লেবাননের ৫ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে ৫ শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের আরমাতি, মাশগারা, কাফর হুনা, সাজাদ এবং আনসারিয়ার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।
এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরাই এই গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে জাহরানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
শনিবার (৬ জুন) লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানে ইসরায়েলি হামলায় একজন কর্মকর্তাসহ তাদের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন ।
লেবাননের সেনাবাহিনী ঐতিহাসিকভাবে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এড়িয়ে চলে। সাম্প্রতিক দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষেও তারা জড়ায়নি। তবে এর পরও ইসরায়েলি হামলায় লেবাননের সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে চলেছে।
সূত্র: আল জাজিরা

লেবাননের রাষ্ট্রপতির মন্তব্যের জবাবে যা বললো ইরান