হুথিদের ঠেকাতে সৌদিকে সাহায্য করবে ইসরাইল, গোপন বৈঠক

সিজেডএন ডেস্ক

হুথি সামরিক হুমকি মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনা করেছে সৌদি আরব, যার লক্ষ্য গোয়েন্দা সহায়তার মাধ্যমে রিয়াদকে আত্মরক্ষায় সাহায্য করা। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় এই আলোচনা হয়েছে।
গত সপ্তাহে হুথি সামরিক বাহিনী সৌদি সরকারের বিরুদ্ধে তাদের হামলা আরও তীব্র করেছে। তেলের পাইপলাইন ও পাম্পিং স্থাপনায় ড্রোন হামলায় প্রধান পাইপলাইনে আংশিক বিঘ্ন ঘটেছে। এতে দেশটির তেল পাইপলাইন এবং পাম্পিং স্থাপনাগুলিতে ড্রোন হামলাও অন্তর্ভুক্ত ছিল, যার ফলে প্রধান পাইপলাইন বরাবর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যায়। ইয়েমেন-সৌদি সীমান্তের খুব কাছে একটি মসজিদ ও নিকটবর্তী ভবনগুলিতে থাকা সৌদি বেসামরিক নাগরিকদের উপরও হামলা চালিয়েছে হুথিরা।
একই সময়ে হুথি সামরিক বাহিনী লোহিত সাগরের উপকূলবর্তী বেশ কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে নেয়। পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচলেও বাধা দেয়। সূত্রগুলোর মতে, এটি সৌদি আরবের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ বলা যায়।
এই নিরাপত্তা পরিস্থিতি শুধু সৌদি আরবেই নয়, ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই উদ্বেগের কারণ হলো- যুক্তরাষ্ট্র ইরান ও হুথিদের মধ্যে সমঝোতা হলে তারা একা হুমকির মুখে পড়বে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সৌদিকে আত্মরক্ষায় সাহায্য করার জন্য সেন্টকমের মধ্যস্থতায় এ আলোচনা হয়েছে। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হরমুজ প্রণালির আশপাশে সামরিক ও গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছে। তারা ইরানি বাহিনীর অবস্থান সম্পর্কে মার্কিনিদের তথ্য সংগ্রহে সাহায্য করেছে।
সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবের সহায়তার অনুরোধ মূলত গোয়েন্দা তথ্যের বিষয়ে। হুথিদের সামরিক অবস্থান সম্পর্কে পরিষ্কার চিত্র পেতে এবং ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনা শনাক্ত করতে রিয়াদের এই তথ্য দরকার।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বাব আল-মান্দাব প্রণালি থেকে হুথিদের প্রতিহত করতে এবং নিজেদের তেল অবকাঠামোতে হামলা ঠেকাতে সৌদি আরব ব্রিটেনের কাছেও সাহায্য চেয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম সামরিক উপদেষ্টা পাঠাতে রাজি হয়েছেন, তবে অতিরিক্ত কোনো সহায়তার প্রতিশ্রুতি এখনও দেননি।
সূত্র: জেরুজালেম পোস্ট

লোহিত সাগরে হুথিদের শক্ত অবস্থান: কারও লাভ, কারও ক্ষতি