ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না। সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহে আলম বলেন, আপনাদের মতো আমরাও পত্রিকায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনগুলোতে দেখেছি যে, নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদে কয়েক ধাপে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। তাদের নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা আছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনার পর, প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভা করার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় থাকে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং সরকার এ ব্যাপারে কিছু জানে না।
আগের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানান। ১২ নভেম্বর প্রথম ধাপে ভোটগ্রহণের তারিখ জানানো হয়।

ইউপি নির্বাচনের ভোট শুরু ১২ নভেম্বর