সৌদি আরবে ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান

সিজেডএন ডেস্ক

মদিনায় প্রায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ কাঁচামালের সন্ধান পেয়েছে সৌদি আরব। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্রে আল আরাবিয়া এ খবর প্রকাশ করেছে।
জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বলেন, মদিনা অঞ্চলের জাবাল সাইদ প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে ভারী দুর্লভ খনিজ উপাদানের পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি ধরা পড়েছে।
এ অভাবনীয় আবিষ্কারের ফলে জাবাল সাইদ প্রকল্পটি বর্তমানে বিশ্বজুড়ে উন্নয়নাধীন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ সম্পদের অন্যতম স্থানে পরিণত হয়েছে। জ্বালানি ও খনিজ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সৌদি আরব যে বহুমুখী পদক্ষেপ নিয়েছে, মদিনার এই খনির সন্ধান পাওয়া তারই একটি বড় সফলতা।
জুলাই মাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব নেওয়া প্রিন্স আব্দুলআজিজের মতে, আরব বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে সৌদি আরব তাদের জ্বালানি ও খনিজ সম্পদকে বৈচিত্র্যময় করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এ লক্ষ্য বাস্তবায়নে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা হচ্ছে।
সূত্র: আল আরাবিয়া

সৌদির বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের