ট্রাম্পের মন্তব্যে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে

সিটিজেন ডেস্ক

লেবাননে হামলার ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেবাননে হামলার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘আর নয়’। লেবাননে আরও বোমা হামলা চালানো দেশটির জন্য ‘নিষিদ্ধ’।
চলমান হামলার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইসরায়েলের জাফা থেকে রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহাদেহ বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আগেই সমালোচনার মুখে ছিলেন নেতানিয়াহু। এখন ট্রাম্পের এই অবস্থান সেই চাপ আরও বাড়িয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলিরা মনে করছেন ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং জনসমক্ষে দেওয়া বিবৃতি পরিবর্তিত হতে পারে। তবে তা নেতানিয়াহুর ওপর থেকে চাপ কমাবে না।
সূত্র: আল জাজিরা