ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি নাকচ ইরানের

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর কোনো পরিকল্পনা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বাঘাই জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে তাদের নিজস্ব মাটির মতোই পবিত্র এবং কোনো বিশেষ পরিস্থিতিতেও এটি দেশের বাইরে কোথাও স্থানান্তর করা হবে না।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে এবং তেহরান তাদের ইউরেনিয়াম মজুত হস্তান্তরে রাজি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিবাদ আসায় দুই দেশের মধ্যকার সম্ভাব্য আলোচনার অগ্রগতি ও ভবিষ্যৎ চুক্তি নিয়ে এখন বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা