৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
সিটিজেন ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে আঘাত হানা এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।
দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে। গভীর তলদেশে উৎপত্তির কারণে কম্পনটি পাকিস্তানজুড়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভূমিকম্পের সময় রাজধানী ইসলামাবাদ ছাড়াও পেশওয়ার, চিত্রাল, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার, চারসাদ্দা, বুনের, বাট্টাগ্রাম, হারিপুর ও ঘিজারসহ আরও বেশ কিছু শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই মানুষ দ্রুত ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে শক্তিশালী ভূ-কম্পনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ