শিরোনাম

আরব আমিরাতে ড্রোন হামলায় তিন ভারতীয় আহত

সিটিজেন ডেস্ক
আরব আমিরাতে ড্রোন হামলায় তিন ভারতীয় আহত
হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ফাইল ছবি: এপি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের একটি পেট্রোলিয়াম শিল্প এলাকায় ড্রোন হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৪ মে) ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাদের আঘাতকে ‘মাঝারি’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রাথমিকভাবে এই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/