মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করলো ইরান

মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড এ ঘাঁটির তথ্য সামনে নিয়ে আসে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ওই ঘাঁটিতে উপস্থিত থেকে এটি উন্মোচন করেন।
সামরিক বাহিনীর উচ্চপদস্থ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদেও এ ব্যাপারে অবহিত করা হয়।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ‘শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি। যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একইসঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা।’
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজ ও অন্যান্য সেনা ঘাঁটিতে ব্যাপক উপস্থিতি বৃদ্ধি করেছে। এর মধ্যেই দুই দেশ আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না হয়, তাহলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে।
তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে।
উল্লেখ্য, এর আগে গত মাসে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ প্রকাশ করে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পানির নিচে অবস্থিত মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরি সুড়ঙ্গের ভেতরে অবস্থান করছেন।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, উৎক্ষেপণের জন্য পানির নিচে মোতায়েন করা এসব ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে।
সূত্র: ফার্স নিউজ