২৪ ঘণ্টায় সৌদি আরবের শতাধিক হামলা, ১৪ ইয়েমেনি নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় রাজধানী সানাসহ মোট নয়টি প্রদেশে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। দেশটির সশস্ত্র বাহিনীর তথ্যমতে, এক দিনেই অন্তত ১০১টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে আল-জাউফ প্রদেশের একটি বাজার ও জ্বালানি স্টেশনে চালানো হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সর্বশেষ এ হামলায় রাজধানী সানা ছাড়াও উত্তরাঞ্চলীয় আল-জাউফ, হাজ্জাহ ও সা’দা, মধ্যাঞ্চলীয় আমরান, পশ্চিমাঞ্চলীয় আল-মাহউইত এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ, দালি ও লাহিজ প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি আরও দাবি করেন, চলতি বছরের জুলাই মাস থেকে দেশটিতে সৌদি আরবের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা এখন পর্যন্ত ৩ হাজার ৪৮০টিতে দাঁড়িয়েছে।
ইরানের সংবাদমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, স্থানীয় সূত্রের বরাতে আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশের আল-হাজম শহরের একটি জনবহুল বাজারে কয়েক দফা বিমান হামলা চালানো হয়। একই সময়ে কাছাকাছি থাকা আল-তায়সির জ্বালানি স্টেশনেও বোমা ফেলা হয়। এই জোড়া হামলায় হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার শিকার এলাকাগুলোতে কোনো ধরনের সামরিক স্থাপনা ছিল না, বরং পুরোপুরি বেসামরিক মানুষ ও স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে। বোমা হামলায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা এসব হামলাকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সৌদি সেনাবাহিনীর পরাজয়ের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব হামলা সৌদি আরবের দুর্বলতারই প্রমাণ। তিনি প্রাণঘাতী হামলার উপযুক্ত জবাব দিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান।
সূত্র: প্রেসটিভি

ইয়েমেনে ব্যাপক সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি সদস্য নিহত