হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলার মূল্যের ড্রোন নিখোঁজ

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন শুক্রবার (১০ এপ্রিল) হরমুজ প্রণালির ওপর নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ঠিক আগমুহূর্তে ড্রোনটি উড্ডয়নরত অবস্থায় একটি জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে টানা তিন ঘণ্টা নজরদারি মিশন শেষ করে ড্রোনটি ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। ফেরার পথে এটি কোড ৭৭০০ সংকেত পাঠিয়ে সাধারণ জরুরি অবস্থা ঘোষণা করে এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। নিখোঁজ হওয়ার আগে ড্রোনটি ইরানের আকাশসীমার দিকে সামান্য মোড় নিয়েছিল বলে শনাক্ত করা হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুই দিন পর এই নিখোঁজের ঘটনা ঘটল। ওই চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় খুলে দিতে সম্মত হয়েছিল। ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের এ এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী ও কৌশলগত সম্পদ।
মূলত বিশাল সামুদ্রিক এলাকায় একটানা দীর্ঘক্ষণ নজরদারি এবং পি-৮এ পসিডন টহল বিমানের আকাশের চোখ হিসেবে কাজ করার জন্য এটি তৈরি করা হয়েছে। বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে উপসাগরীয় অঞ্চলে এ ড্রোনগুলো মোতায়েন রয়েছে।
সূত্র: এনডিটিভি