কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ায় বিজিবির (৪৭ ব্যাটালিয়ন) উদ্যোগে ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে কুষ্টিয়ার মিরপুরে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান, বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মো. রাশেদ কামাল রনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জিরো টলারেন্স নীতি মেনে প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তিনি মাদক মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। পরে তিনি মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ১১৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকার মাদকদ্রব্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।