ইরান-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারে: বিশ্লেষক

সিটিজেন ডেস্ক

ইরান ও রাশিয়ার চলমান ‘কৌশলগত অংশীদারত্ব’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রবার্ট ইংলিশ। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনের পরিচালক ইংলিশ সিএনএনকে বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত অংশীদারত্ব রয়েছে এবং তারা বিভিন্ন সামরিক ক্ষেত্রেও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।
তিনি বলেন, ইরান রাশিয়াকে নিজস্ব ড্রোন কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করেছে। বর্তমানে রাশিয়া হাজার হাজার শাহেদ ড্রোনের বিভিন্ন সংস্করণ তৈরি করছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রাশিয়া নাকি ইরানকে মার্কিন সেনা, জাহাজ ও বিমানগুলোর অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিচ্ছে। এটিকে চলমান সংঘাতে মস্কোর সম্ভাব্য সম্পৃক্ততার প্রথম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ক্রেমলিন ও ওয়াশিংটনে রুশ দূতাবাসের কাছে জানতে চেয়েছে সংবাদমাধ্যম সিএনএন। তবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন