উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পার্থে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে এশিয়ান কাপ অভিযান শেষ হলো বাংলাদেশের।
প্রথমবার নারী এশিয়া কাপে অংশ নিয়ে পিটার বাটলারের দল হেরেছে তিন ম্যাচই, হজম করেছে মোট ১১ গোল। একটি গোলও দিতে পারেননি ঋতুপর্ণারা। তবু প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মঞ্চে নিজেদের চেয়ে শক্তিতে এগিয়ে থাকা তিন দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা পরবর্তীতে আরও ভালো করার সাহস জোগাবে।
উজবেকিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে আর বাংলাদেশ আছে ১১২তম স্থানে। ব্যবধান বেশি, স্কোর বলছে ৪-০ তবু বাংলাদেশ সমানতালেই লড়েছে বলা যায়। হাই লাইন ডিফেন্সে খেলে বাংলাদেশের বল পজিশন ৫৫.৭ শতাংশ। গোলের জন্য পোস্টে ১৭ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৩টি। সেখানে উজবেকিস্তান পোস্টে নিতে পারে ১৩টি শট, লক্ষ্যে ছিল ৭টি আর গোল পায় ৪টি।
সোমবার (৯ মার্চ) পার্থে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ হজম করে মাত্র একটি গোল। ১০ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার অসাধারণ শট ঠেকিয়ে দেন উজবেকিস্তানের গোলকিপার মাফতুনা জনিমকুলোভা। ৪২ মিনিটে আবার গোলের সুযোগ পায় বাংলাদেশ। বক্সের ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে এই অর্ধে পাল্টা আক্রমণে গোল করে উজবেকরা।
৬২ মিনিটে দিলদোরা নোজিমোভার গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বক্সের ভেতর বল পেয়ে উমিদা জোইরোভা পাঠান দিলদোরার উদ্দশ্যে। সহজেই গোল করেন এই উজবেক ফুটবলার। চার মিনিট পর বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ায় উজবেকিস্তান। এই গোলটিও করেন দিলদোরা নোজিমোভার। বলের পেছনে ছুটতে থাকা এই বাংলাদেশ অনেকটাই ক্লান্ত।
৮২ মিনিটে বক্সের বাইরে থেক সুরভীর নেওয়া শট ঠেকিয়ে দিয়ে উজবেকিস্তানকে রক্ষা করেছেন গোলকিপার মাফতুনা জনিমকুলোভা।
অস্ট্রেলিয়া থেকে আফঈদাদের ফিরতে হচ্ছে শূন্য হাতেই।