ইরানের কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত
মার্কিন এমকিউ-৯ ড্রোন

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার (৬ নভেম্বর) সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় লক্ষ্যবস্তু নির্ধারণ করে ড্রোনটি ধ্বংস করা হয়। বিবৃতিতে ড্রোনটিকে আক্রমণকারী মার্কিন শত্রু এবং মার্কিন সামরিক বাহিনীকে সন্ত্রাসী সেনাবাহিনী হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে ইরানের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।

ভৌগোলিক দিক থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এ প্রণালির উত্তর প্রবেশপথের কাছে অবস্থিত হরমুজগান প্রদেশের কেশম দ্বীপটি ইরানের সবচেয়ে বড় দ্বীপ।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি আক্রমণের পর থেকেই ওয়াশিংটনের সাথে তেহরানের সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর পর থেকে কেশম ও এর আশপাশের আকাশসীমায় বারবার মার্কিন ড্রোন প্রতিহত করার দাবি করে আসছে ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/