ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করলো খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করলো খেলাফত মজলিস
খেলাফত মজলিসের লোগো

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মোরশেদ আলম সিদ্দিকি। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির হয়ে মেয়র পদে লড়বেন হাফেজ মাওলানা মাহবুবুল হক।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্যের সমন্বিত প্রার্থী ঘোষণা হলে ভোট ব্যাংক আলাদা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এজন্য ঐক্যের শীর্ষ স্থানীয় নেতাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

/এসবি/