শিরোনাম

মার্কিন সেনা হত্যা বা আটকে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন সেনা হত্যা বা আটকে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
ইরানের সেনাপ্রধান আমির হাতামি

মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। এ কাজটি কোনো ইরানি নারী করতে পারলে তিনি পাবেন দ্বিগুণ। রবিবার (১৬ আগস্ট) ইরানের সেনাপ্রধান আমির হাতামির বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর নিশ্চিত করেছে।

ইরানি সেনাপ্রধান জানান, আমেরিকার সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে পুরস্কার পাওয়ার জন্য দেশটির বহু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিলেন। জনগণের সেই আগ্রহকে সম্মান জানিয়েই সেনাবাহিনী এই বিশেষ অর্থ পুরস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে। আমির হাতামির বক্তব্য অনুযায়ী, আক্রমণকারী কোনো মার্কিন সেনাকে হত্যা করে বা জীবিত ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিলেই নগদ ৩০ হাজার ডলার বা প্রায় ৫ বিলিয়ন তোমান বুঝিয়ে দেওয়া হবে। আর দেশের নারীদের সাহসিকতাকে প্রাধান্য দিতেই তাদের ক্ষেত্রে এ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সেসময় সরাসরি কোনো সৈন্য ইরানে মোতায়েন করেনি ওয়াশিংটন। পরবর্তীতে এপ্রিলে আমেরিকার একটি যুদ্ধবিমান ভূপাতিত হলে পরিস্থিতি কিছুটা পাল্টায়। ওই বিমানের পাইলট ও ক্রু সদস্যকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক দল গোপনে ইরানের ভেতরে প্রবেশ করে এবং উদ্ধার অভিযান শেষ করে দ্রুতই সরে পড়ে।

/এমএকে/