হুথিদের হটিয়ে বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী

সিজেডএন ডেস্ক

চলমান সামরিক অভিযান ‘ডন অফ ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথি বিদ্রোহীদের হটিয়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। সোমবার (৫ অক্টোবর) সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি বাহিনীর সামরিক মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, সরকারপন্থী সাউদার্ন জায়ান্টস ব্রিগেড এবং নেশন’স শিল্ড বাহিনী সফলভাবে বাব আল-মান্দেব নিয়ন্ত্রণ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একাধিক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, শুধু বাব আল-মান্দেবই নয়, ধুবাব বিমানবন্দরও নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। পাশাপাশি ধুবাব ও মোখার মধ্যকার প্রধান সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, ধুবাবে শত শত হুথি যোদ্ধাকে ঘিরে ফেলেছে সরকারি বাহিনী। তিনি বিদ্রোহীদের অবিলম্বে আত্মসমর্পণের আহ্বান জানান। পরবর্তীতে কিছু হুথি যোদ্ধা সমুদ্রপথে পালিয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্তকারী বাব আল-মান্দেব আন্তর্জাতিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথটির পুনরায় নিয়ন্ত্রণ নেওয়া ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের এক সামরিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

চলমান সংঘাতের মধ্যেই ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ 