চলমান সংঘাতের মধ্যেই ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ

সিজেডএন ডেস্ক

ইরানের ওপর নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞা এবং চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ। রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রবিবার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাবাতাবাই আরও জানান, মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তদারকির জন্য হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে বোভার্ড রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান ছিলেন।
ইরানের তেল খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র একের পর এক কঠোর পদক্ষেপের মধ্যেই তেলমন্ত্রীর পদত্যাগের ঘটনাটি ঘটল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শনিবার (৩ অক্টোবর) বলেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলের চালান অবশিষ্ট নেই এবং এ সপ্তাহে তেল থেকে কোনো রাজস্ব আয় হবে না।
উল্লেখ্য, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জবাবে পুরো অঞ্চলজুড়ে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। পাশাপাশি জ্বালানি সরবরাহের অতি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
সূত্র: আনাদোলু এজেন্সি

মার্কিন সেনারা ইরান সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি