শিরোনাম

ইরানে দ্বিতীয় দিনের মতো হামলা যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইরানে দ্বিতীয় দিনের মতো হামলা যুক্তরাষ্ট্রের
একটি মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। অভিযান বন্ধের ঘোষণা দিলেও ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে কঠিন অভিযান চালানো হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর শুরু হয়েছে দ্বিতীয় দিনের মতো হামলা।

এর জবাবে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইরান। পাশাপাশি বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামালা চালিয়েছে ইরান। সেইসঙ্গে হরমুজে দুটি জাহাজেও হামলা চালিয়েছে তেহরান।

ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে সর্বশেষ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিকসহ হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় হামলার তথ্য জানিয়েছে। এছাড়া কারগান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অন্তত দুজন আহত হয়েছেন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, অনুমতি ছাড়া দুটি তেলের ট্যাঙ্কার হরমুজ পার হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে গত সোমবার হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তেহরানকে এর দায় দিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় ইরানও। এরপরই নতুন করে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/