অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে হারালো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে হারালো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সিশেলসকে হারিয়ে উল্লাস বাংলাদেশের খেলোয়াড়দের

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট-পর্বে টাইব্রেকারে বাংলাদেশ ৪-২ ব্যবধানে হারিয়েছে সিশেলসকে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা ছিল।

নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচের ২৮তম মিনিটে রাতুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যায় সিশেলস।

সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।

সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দল।

তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে ১-১ গোলে। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় তারা। এবার সেশেলসকে টাইব্রেকারে হারালো বাংলাদেশ।

/টিই/