সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরব

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরব
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ত্রিমুখী সংঘাতের উত্তাপ এখন বিশ্বজুড়ে। বিশেষ করে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে বাণিজ্যিক জাহাজে প্রতিনিয়ত হামলায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে চলতি অক্টোবর মাসে জলপথগুলোতে সবচেয়ে বেশি জাহাজ হামলার শিকার হয়েছে।

পরিস্থিতি এতটাই জটিল যে, সহজে এ সংকট কাটছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। সোমবার (২৬ অক্টোবর) সিঙ্গাপুরে আয়োজিত এক শিল্প সম্মেলনে তিনি বলেন, ২০২৭ সালেও জ্বালানি বাজার ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে বলে তিনি আশা করছেন না।

বিশ্ববাজারের এ অস্থিরতা ও সম্ভাব্য ঘাটতি সামাল দিতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। এশিয়ার বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরে বিশাল পরিমাণ অপরিশোধিত তেল মজুত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি আরব ও সিঙ্গাপুরের জ্বালানিমন্ত্রীরা যৌথভাবে নিশ্চিত করেছেন, আঞ্চলিক সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়াতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত শুরু করবে। মূলত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে যেন নতুন করে তেলের সংকট তৈরি না হয়, সে পথ নিশ্চিত করতেই এ কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/