গাজায় ভবন ধসে পাঁচ শিশুসহ নিহত ১৬

গাজায় ভবন ধসে পাঁচ শিশুসহ নিহত ১৬
সিজেডএন ডেস্ক

গাজায় যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাজা শহরে এ ভবন ধসের ঘটনা ঘটে।
গাজা সিভিল ডিফেন্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ যুদ্ধবিধ্বস্ত ভবনগুলোর আকস্মিক ধসে পড়ার ঘটনায় মোট মৃতের সংখ্যা এখন ৫০ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলার নতুন করে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭১ জন।
২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে মোট ১,৩৮১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪,৭৫৭ জন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৮৩১টি মৃতদেহ। সব মিলিয়ে সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩,৭৯৫ জনে এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১,৭৪,৮৬৯ জনে।
সূত্র: আল জাজিরা

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধিতা ব্রিকস নেতাদের