ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতির আকার আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এবং এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের সনদ দেওয়া নয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন।
খুলনা অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের মতো গুরুত্বপূর্ণ খাতের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগাতে হবে। মংলা বন্দর ও বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারে। এজন্য শিল্পপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সমাজের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী।
এছাড়াও বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ