৭ জেলায় নতুন পুলিশ সুপার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৭ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের লোগো

দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। আর লালমনিরহাটের এসপি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে।

অন্যদিকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। আর খুলনার নতুন এসপি হয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এছাড়া ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীন। আর গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। পাশাপাশি নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

এছাড়া আরও ৭ জন পুলিশ সুপারকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

/জেএইচ/