সংঘাত বন্ধে ইরানের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধের জন্য দেওয়া প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব হাতে পেয়েছে বলে জানিয়েছে ইরান। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাব নাকচ করে দেওয়ার কয়েকদিন পরই এ জবাব এলো। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কাছে মার্কিন পক্ষের প্রস্তাব পেশ করেন। তবে মার্কিন জবাবে ঠিক কী বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু খোলাসা করেননি তিনি।
সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা আবার শুরু হয়।
সংঘাতের অবসান ঘটিয়ে তেল ও গ্যাস রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মূলত সাতটি শর্ত দিয়েছে তেহরান। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। যুদ্ধ শুরুর পরপরই তেহরান প্রণালিটিতে অবরোধ দিলে ওয়াশিংটনও পাল্টা জবাবে ইরানের বন্দরগুলোতে নিষেধাজ্ঞা দেয়।
সূত্র: সিএনএ

ইরানের সাত দিনের মধ্যে হরমুজ খোলার প্রস্তাব নাকচ ট্রাম্পের, এরপর কী