উত্তেজনার মধ্যেই ২ ট্যাঙ্কার জব্দ করলো ইরান

চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেল বহনকারী দুটি ট্যাঙ্কার আটক করে। এসব ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল বলে দাবি সামরিক বাহিনীর।
তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল এবং আটক নাবিকরা কোন দেশের নাগরিক সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটলো। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
এই আন্দোলন দমনে ইরানের শাসকগোষ্ঠী ব্যাপক বলপ্রয়োগ করে। এতে বিক্ষোভে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। তবে ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিহত শহীদদের মধ্যে রয়েছে বেসামরিক আন্দোলনকারী ছাড়াও নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা।
তেহরানের প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছেন ট্রাম্প।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কার দু’টির ১৫ বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
সূত্র: এএফপি, রয়টার্স