রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে ইসরায়েল: রুশ জেনারেল

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বাড়ালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে নিজের অস্তিত্ব হারানোর মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তিনি বলেন, নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষমতাকেই ধূলিসাৎ করে দিতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন আলাউদিনভ। বর্তমান পরিস্থিতি নিয়ে আলাউদিনভ বলেন, ‘আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বাড়বে। আমার মনে হয়, সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা এবং যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এতে জড়িয়ে ফেলাই ইসরায়েলের মূল লক্ষ্য।’
আপতি আলাউদিনভ বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং একই সঙ্গে দেশটির ‘আখমাত’ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের সামরিক অভিজ্ঞতার আলোকেই তিনি ইসরায়েলের এ কৌশলগত অবস্থানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন।
তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত ইসরায়েল নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখবে। এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না।’
সূত্র: তাস

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও ঘাঁটি কমানোর পরিকল্পনা পেন্টাগনের