শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক উত্তেজনা কীভাবে শুরু হলো

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক উত্তেজনা কীভাবে শুরু হলো
হরমুজ প্রণালিতে জাহাজ (ইনসেটে যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা)। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনাকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার শুরু ও ধারাবাহিকতা নিচে তুলে ধরা হলো-

২৩ জুন, জাতিসংঘ হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার জন্য ওমানের জলসীমাসহ দুটি পথের ঘোষণা দেয়। ইরান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে জানায়, কোনো আলোচনা ছাড়াই এটি ঘোষণা করা হয়েছে।

২৫ জুন, তাইওয়ান পরিচালিত এভার লাভলি নামের একটি জাহাজ ওমানের উপকূলে আঘাতপ্রাপ্ত হয়।

২৬ জুন, এভার লাভলি জাহাজে হামলা চালিয়ে সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে অভিযোগ তুলে ইরানের ওপর বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

২৭ জুন আইআরজিসি জানায়, তারা এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে। বেশ কয়েকটি ড্রোন হামলার খবর নিশ্চিত করে মানামা। এদিন হরমুজ প্রণালিতে আরও একটি ট্যাঙ্কার আক্রান্ত হয় এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ওপর দ্বিতীয় দফায় হামলা শুরু করে।

২৮ জুন, দ্বিতীয় দফায় বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। তারা দাবি করে, হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণের অধিকার একমাত্র তাদের রয়েছে।

এদিকে সোমবার (২৯ জুন) কয়েক দিনের টানা উত্তেজনার পর পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশ পুনরায় আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, উভয় পক্ষের হামলা আপাতত বন্ধ থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে নতুন দফা কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনা কতদিন চলবে তা স্পষ্ট নয়। তবে এই ইঙ্গিত দেয় যে, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে নির্ধারিত ৬০ দিনের আলোচনা পর্ব অব্যাহত থাকবে।

অন্যদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর আগামী ৩০ দিন হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় অন্য কোনো পক্ষকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে তেহরান।

বাগদাদে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/